মালদা

ছাগল নিয়ে বচসার জেরে মা সহ তার তিন সন্তানকে কুপিয়ে খুনের চেষ্টা

ছাগল নিয়ে বচসার জেরে মা সহ তার তিন সন্তানকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় গুরুত্বর আহত মা পবিত্রা মন্ডল ও ছেলে তপন মন্ডল মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে, পবিত্রা মন্ডলদের ছাগল প্রতিবেশী ভাদু মন্ডলের জমিতে ঢুকে যায়। এরপর ভাদু মন্ডল ছাগলটিকে বেধরক মারধর করতে থাকে। ঘটনা দেখতে পেয়ে মারধরের প্রতিবাদ করে মেয়ে ঝুমা মন্ডল। যার কারনে এই দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ শুরু হয়। এরপর ভাদু মন্ডল দলবল নিয়ে ঝুমাদের বাড়িতে হামলা চালায় ও মা পবিত্রা দেবী সহ তার দুই মেয়ে ও ছেলেকে ধারালো অস্ত্র ও লাঠি রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার গোলমালে গ্রামবাসীরা আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে বেদরাবাদ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পবিত্রা মণ্ডল ও ছেলে তপন মন্ডলের আঘাত গুরুতর থাকায় তাদের মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ভাদু সহ পাঁচ অভিযুক্তর নামে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।